ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেদের মতো তারকা সমৃদ্ধ ফ্রান্সের রক্ষণভাগ ভেঙে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্পেন। সেমিফাইনালে স্পেনের হয়ে গোল করেন ওইয়ারসাবাল ও পেদ্রো পোরো। ২-০ গোলের এই জয়ে ১৬ বছর পর বিশ্বমঞ্চের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল স্প্যানিশরা। ২০১০ সালে সবশেষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সকে বিদায় করে ফাইনালে নাম লেখানো স্পেন শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার। আগামী ১৯ জুলাই রাত ১টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

আপডেট সময় : ০৩:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬