ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থীর অনুপস্থিতি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রথম দিনেই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার উপজেলার দুটি নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ২৩৪ জন। ফলে ৭০১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, যার মধ্যে ২৩০ জন ছাত্র এবং ৪৭১ জন ছাত্রী।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ এবং হাজীগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলার বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়। অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, বর্তমানে নিবন্ধিত অধিকাংশ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তাদের অনেকের কাছেই পঞ্চম শ্রেণির পুরোনো বই নেই এবং নতুন শ্রেণির পড়াশোনার বাড়তি চাপ থাকায় তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ইউএনওর উদ্যোগে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা: ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থীর অনুপস্থিতি

আপডেট সময় : ১১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬