ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উচ্চশিক্ষার মানোন্নয়নে ‘হিট’ প্রকল্পের তদারকি জোরদারের নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বুধবার ইউজিসি ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি বিধি অনুসরণ করে সঠিক সময়ে প্রকল্পের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।

প্রকল্পের আওতায় ২০২৮ সালের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত এক লাখ শিক্ষার্থীকে সফট স্কিলস, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম বর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে উচ্চতর বর্ষের শিক্ষার্থীদেরও এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার মানোন্নয়নে ‘হিট’ প্রকল্পের তদারকি জোরদারের নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

আপডেট সময় : ০৭:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬