ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পুলিশ নিয়োগে দুর্নীতি ও তদবির বরদাস্ত করা হবে না: খুলনা রেঞ্জ ডিআইজি

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির বা আর্থিক লেনদেন সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। বুধবার দুপুরে ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশে চাকরি পাওয়ার ক্ষেত্রে মেধাই হবে একমাত্র যোগ্যতা।

ডিআইজি বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে টাকা ছাড়া পুলিশে চাকরি হয় না। এই সুযোগ নিয়ে দালালচক্র সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করে। চাকরিপ্রার্থীদের পরিবারকে জমিজমা বিক্রি করে বা ধারদেনা করে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেন তিনি। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, নিয়োগ পাওয়ার পরও যদি আগামী তিন বছরের মধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়, তবে তার নিয়োগ বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারের নিয়োগে খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে এতিম ও সুবিধাবঞ্চিত মেধাবী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

পুলিশ নিয়োগে দুর্নীতি ও তদবির বরদাস্ত করা হবে না: খুলনা রেঞ্জ ডিআইজি

আপডেট সময় : ০৬:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬