ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

পুরানো বছরের সকল জরা ও ক্লান্তি মুছে নতুন সম্ভাবনার আহ্বানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বর্ণিল সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে।

দিনভর আয়োজিত অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি ও ফ্ল্যাশমব। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহ্যবাহী বাউল ও ভাটিয়ালি গান, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসকে উৎসবে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ কাশেম। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির শিকড়ের উৎসব, যা আমাদের নতুন করে পথ চলার প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দীন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। বিকেলের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর গান দর্শকদের বাড়তি উন্মাদনা যোগায়। সবশেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘যাত্রা’ পালার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

আপডেট সময় : ০৬:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬