ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছোট ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৮৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা আকল মিয়ার সঙ্গে ছোট ছেলে মশিক মিয়ার তর্কাতর্কি হয়। একপর্যায়ে মশিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবার পাঁজরে আঘাত করেন। এ সময় বড় ভাই শহিদুর মিয়া বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও নাভির নিচে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ঘাতক মশিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছোট ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত ১

আপডেট সময় : ০৬:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬