চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও একটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম আব্দুল্লাহ আল আরাফাত শুভ। বুধবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পিরোজপুর এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালায় সোনামসজিদ বিওপির টহল দল। এসময় গাড়িটি থেকে ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয় এবং চালক শুভকে আটক করা হয়। একই রাতে বালিয়াদিঘী এলাকায় অন্য একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ৫৪৯ বোতল একই ধরণের মাদক উদ্ধার করে বিজিবি।
এই ঘটনায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার জানান, বিজিবির পক্ষ থেকে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটক শুভকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























