ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বরিশালে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

বরিশালের গৌরনদীতে চেকপোস্টে তল্লাশিকালে নিজেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা পড়েছেন সাত্তার হোসেন নামে এক যুবক। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় হাইওয়ে পুলিশ তাকে আটক করে। আটক সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে একটি পিকআপ ভ্যান থামিয়ে কাগজপত্র যাচাই করার সময় সাত্তার নিজেকে পুলিশের লোক বলে দাবি করেন। সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত কর্মকর্তারা তার বিপি নম্বর ও পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ভুয়া পুলিশ পরিচয়ের কথা স্বীকার করেন। তবে আটক যুবকের দাবি, তিনি নিজেকে সরাসরি পুলিশ না বলে ‘পুলিশ পরিবারের লোক’ বলেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

বরিশালে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

আপডেট সময় : ০৫:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬