ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাউজানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশি অভিযানে দেশীয় তৈরি একটি এলজি, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছোরাসহ মোহাম্মদ দৌলত (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকুল এলাকায় তার নিজ বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতকে তার ঘর থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি কাঠের বক্সের ভেতর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মামুন ভূঁইয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

রাউজানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬