ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ উৎসবে মাতল বাইউস্ট ক্যাম্পাস

কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) ক্যাম্পাসে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ এবং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বাইউস্ট কালচারাল ক্লাব।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের গত ১১ বছরের সাফল্য ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০১৫ সালে কুমিল্লা সেনানিবাসে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস পৃষ্ঠপোষকতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমে বাইউস্ট দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলা, ঐতিহ্যবাহী গান ও নৃত্যের মাধ্যমে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ইউএনওর উদ্যোগে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা: ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ

১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ উৎসবে মাতল বাইউস্ট ক্যাম্পাস

আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬