ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে পুলিশের অভিযানে ২১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিক অপরাধের হোতা মিজানুর রহমান মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মিজান আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মিজানের বিরুদ্ধে মাদক চোরাচালান, চুরি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৫টি মামলাই মাদকের সাথে সংশ্লিষ্ট। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ দিন ধরে কৌশলে শহরের একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই নিজের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

লালমনিরহাটে পুলিশের অভিযানে ২১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬