ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে তলানিতে ইসরায়েলের জনসমর্থন, নেতিবাচক মনোভাব বাড়ছে তরুণদের মাঝে

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রে দেশটির প্রতি জনসমর্থন নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট, তরুণ প্রজন্ম এমনকি রিপাবলিকানদের একটি অংশের মধ্যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা বাড়ছে। বর্তমানে প্রায় ৬০ শতাংশ মার্কিনি ইসরায়েলকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন, যা গত বছরের ৫৩ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

জরিপ অনুযায়ী, ২৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা ইসরায়েল সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ধারণা পোষণ করেন, যা ২০২২ সালের তুলনায় প্রায় তিনগুণ। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে এই হার সবচেয়ে বেশি; তাদের ৭৫ শতাংশই ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট। এছাড়া ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ৬৭ শতাংশ মানুষ একই মনোভাব প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং মানবিক সংকটের কারণে মার্কিন নাগরিকদের একটি বড় অংশ, বিশেষ করে বামপন্থী তরুণরা ক্ষুব্ধ। ইসরায়েলের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক শক্তি অনেকটা ওয়াশিংটনের সমর্থনের ওপর নির্ভরশীল হওয়ায় এই জনমতের পরিবর্তন দেশটির জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রে তলানিতে ইসরায়েলের জনসমর্থন, নেতিবাচক মনোভাব বাড়ছে তরুণদের মাঝে

আপডেট সময় : ১২:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬