ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়া কেপ ভার্দের হুঙ্কার: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর প্রত্যয়

আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, যার জনসংখ্যা পাঁচ লাখেরও কম, বিশ্বকাপ ফুটবলের মঞ্চে যেন এক রূপকথার জন্ম দিয়েছে। প্রথমবারের মতো বিশ্ব আসরে অংশ নিয়েই তারা নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। এবার তাদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই শনিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে, যা কেপ ভার্দের সর্বোচ্চ পর্যায়কেও স্পর্শ করেছে। দলের দুর্দান্ত ফর্মে থাকা ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রেখে খোদ কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ ব্যবধানে হারানোর এক সাহসী হুঙ্কার দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’

কোচ বুবিস্তার শিষ্যরা গ্রুপ পর্বে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। কঠিন সেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের এই ম্যাচে হারানোর কিছু নেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে নিজেদের প্রথম বিশ্বকাপ আসরকে আরও স্মরণীয় করে রাখতে চায় আফ্রিকার এই চমক জাগানো দলটি।

আর্জেন্টিনাকে হারানোর তীব্র আকাঙ্ক্ষা থাকলেও, প্রতিপক্ষের মহাতারকা লিওনেল মেসির প্রতি শ্রদ্ধাবোধে কোনো কমতি রাখেনি কেপ ভার্দে। ম্যাচ শুরুর আগে দেশটির জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে, যেখানে থাকবে আর্জেন্টাইন অধিনায়কের নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর। লিওনেল মেসির প্রতি সম্মান জানিয়ে প্রেসিডেন্ট নেভেস বলেন, ‘লিওনেল মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দেতে তাকে অত্যন্ত সম্মান করা হয়। এ দেশের মানুষের কাছে মেসিই বিশ্বের সেরা। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার এবং আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য যেমন অত্যন্ত গর্বের ও সম্মানের, তেমনি আমাদের জাতীয় দলের জন্য এটি এক বিশাল অর্জন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়া কেপ ভার্দের হুঙ্কার: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর প্রত্যয়

আপডেট সময় : ১১:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬