ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ওপর ক্ষুব্ধ ট্রাম্প, ‘সাহস নেই’ বলে কটাক্ষ

ইরান ইস্যুতে নিজের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে মার্কিন অবস্থানকে সরাসরি সমর্থন না করায় মেলোনির সাহসের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মেলোনির আচরণে অত্যন্ত মর্মাহত এবং তার কাছ থেকে এমন অবস্থান প্রত্যাশা করেননি।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন না করার এবং তা স্থগিত রাখার ঘোষণা দেয় ইতালির কট্টর ডানপন্থি সরকার। এর পরপরই ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য সামনে আসে। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হবে এবং সুযোগ পেলে ইরান কয়েক মিনিটের মধ্যে ইতালিকে ধ্বংস করে দিতে পারে। এই বাকযুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ওপর ক্ষুব্ধ ট্রাম্প, ‘সাহস নেই’ বলে কটাক্ষ

আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬