ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সেনবাগে বাড়ির ভেতর মজুত করা সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নোয়াখালীর সেনবাগে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সাড়ে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌরসভার মধ্য কাদরা গ্রামের ভূঁইয়াবাড়িতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে চার হাজার লিটার ডিজেল এবং দেড় হাজার লিটার অকটেন রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগমের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুতের দায়ে ইকবাল ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসন জানিয়েছে, জব্দ করা এসব জ্বালানি তেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় বাজারে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রিল্যান্সারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাংলাদেশে পেপাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সেনবাগে বাড়ির ভেতর মজুত করা সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

আপডেট সময় : ১২:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬