ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপের সঙ্গে সখ্য গড়ছে ইরান

ওয়াশিংটনের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন উদ্যোগ নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত এক আলোচনায় ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে তেহরানের প্রস্তাবগুলো ইউরোপীয় দেশগুলোকে অবহিত করছেন তিনি।

ইতোমধ্যেই ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আরাগচি। তিনি জানান, প্রথম দফার আলোচনায় চূড়ান্ত কোনো সমাধান না এলেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল-ঘনিষ্ঠ নীতির কারণে তেহরান এখন ইউরোপকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপের সঙ্গে সখ্য গড়ছে ইরান

আপডেট সময় : ১২:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬