ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

জ্বালানি সংকট নিয়ে উত্তাপের মাঝে অনাস্থা ভোটে জয়ী আয়ারল্যান্ড সরকার

জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে আনা এক অনাস্থা ভোটে জয়লাভ করেছে আয়ারল্যান্ডের জোট সরকার। দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এই ভোটে সরকারের পক্ষে ৯২টি এবং বিপক্ষে ৭৮টি ভোট পড়ে। প্রধান বিরোধী দল সিন ফেইন সরকারের পদত্যাগ দাবি করে এই অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করেছিল।

উল্লেখ্য, পেট্রোল ও ডিজেলের আকাশচুম্বী দামের প্রতিবাদে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘট পালন করছিলেন পরিবহন শ্রমিক ও কৃষকরা। বিক্ষোভের মুখে সরকার তেলের ওপর কর কমানোর ঘোষণা দিলেও জনরোষ পুরোপুরি প্রশমিত হয়নি। পার্লামেন্টে এই জয়ের ফলে আপাতত রাজনৈতিক সংকট কাটলেও জ্বালানি সংকট মোকাবিলা ও জনজীবন স্বাভাবিক করা আয়ারল্যান্ড সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

জ্বালানি সংকট নিয়ে উত্তাপের মাঝে অনাস্থা ভোটে জয়ী আয়ারল্যান্ড সরকার

আপডেট সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬