ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে, স্বজনদের হাতে আর্থিক সহায়তা

বাহরাইনে কর্মরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে আনা হয়েছে। বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মরদেহ হস্তান্তরের সময় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সৎকার কার্যক্রমের জন্য নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিএমইটির মাধ্যমে নিবন্ধিত থাকায় বিধি মোতাবেক নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। নিহত গিরিশ সিলেট সদর উপজেলার বাসিন্দা ছিলেন। প্রবাসীদের কল্যাণে সরকার সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে এ সময় সংশ্লিষ্টরা পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হত্যা: মূলহোতাসহ আরও ২ জন গ্রেপ্তার

বাহরাইনে নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে, স্বজনদের হাতে আর্থিক সহায়তা

আপডেট সময় : ১২:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬