ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিশ্বমন্দার ঝুঁকি: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা আইএমএফের

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপ বৃদ্ধি এবং জ্বালানি বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, জ্বালানি সরবরাহে বারবার বিঘ্ন ঘটার ফলে বৈশ্বিক প্রবৃদ্ধির হার বর্তমানের ৩.১ শতাংশ থেকে ২ শতাংশে নেমে আসার প্রবল আশঙ্কা রয়েছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, যুদ্ধের তীব্রতা বাড়লে ২০২৬ সাল নাগাদ প্রতি ব্যারেল তেলের গড় দাম ১১০ ডলারে এবং ২০২৭ সালে তা ১২৫ ডলারে গিয়ে ঠেকতে পারে। সংস্থাটি তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করে জানিয়েছে, যুদ্ধের স্থায়িত্বের ওপরই নির্ভর করবে আগামীর বৈশ্বিক অর্থনৈতিক গতিপথ। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ের গৌরিনকাস জানান, সরবরাহ ব্যবস্থার বর্তমান সংকট বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

বিশ্বমন্দার ঝুঁকি: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা আইএমএফের

আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬