গাজা উপত্যকায় যে ভয়াবহ ধ্বংসলীলা চালানো হয়েছে, তার পুনরাবৃত্তি এখন দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে দেখা যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের জনপদগুলো গুঁড়িয়ে দিতে গাজায় ব্যবহৃত বিতর্কিত পদ্ধতিগুলোই অনুসরণ করছে।
প্রতিবেদনে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, তারা গাজার মতোই ঘরবাড়ি ধ্বংসের একটি তালিকা ধরে অভিযান চালাচ্ছে। মূলত নতুন সামরিক আউটপোস্ট বা ঘাঁটি তৈরির জায়গা করে নিতেই বুলডোজার দিয়ে একের পর এক বসতবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলের এই তৎপরতা দেখে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তারা সেখানে দীর্ঘমেয়াদী অবস্থানের পরিকল্পনা করছে।
বর্তমানে ইসরায়েলি সৈন্যরা সীমান্ত থেকে অগ্রসর হয়ে লিতানি নদী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এই ‘পোড়ামাটি নীতি’র ফলে দক্ষিণ লেবাননে গাজার মতো মানবিক ও ভূ-রাজনৈতিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























