ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে চলমান আলোচনা আগামী দুই দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দিয়ে বলেন, আলোচনা বর্তমানে ধীরগতিতে চললেও খুব শীঘ্রই বড় কোনো অগ্রগতি দেখা যেতে পারে।
ট্রাম্প বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে, পাকিস্তানের ইসলামাবাদে যেখানে প্রথম দফার আলোচনা হয়েছিল, সেখানে সাংবাদিকদের অবস্থান করা উচিত। কারণ আগামী কয়েক দিনের মধ্যে সেখানে বিশেষ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই প্রক্রিয়ায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী।
সাক্ষাৎকারে ট্রাম্প পাকিস্তানের বর্তমান সামরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশটির সেনাপ্রধানকে ‘ফিল্ড মার্শাল’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি চমৎকার কাজ করছেন। দুই চিরবৈরী দেশের মধ্যে এই সম্ভাব্য সমঝোতা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























