ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। উত্তর গাজার বিভিন্ন স্থানে চালানো এই হামলায় নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির কেন্দ্রস্থলে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিন বছর বয়সী শিশু ইয়াহিয়া আল-মাল্লাহিসহ চারজন নিহত হন। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষও নিহতদের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় পৃথক এক হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ওই এলাকায় একজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, আল-শাতি শরণার্থী শিবিরের কাছে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি গুদামের সামনে থাকা সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় থামছে না সংঘাত, যা মানবিক সংকটকে আরও চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 






















