ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো ২৫টি জাহাজ

ইরানের ওপর মার্কিন নৌবাহিনীর আরোপিত কঠোর অবরোধ উপেক্ষা করেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত সোমবার বিকেল থেকে এই অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৫টি জাহাজ সফলভাবে এই জলপথ অতিক্রম করেছে। এছাড়া আরও ১৩টি জাহাজ বর্তমানে প্রণালি সংলগ্ন এলাকায় অবস্থানের খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, অবরোধ ভেঙে পার হওয়া জাহাজগুলোর মধ্যে চারটি বড় তেলের ট্যাঙ্কার রয়েছে। এর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ক্রিশ্চিয়ানা’, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘রিচ স্টারি’ ও ‘মুরলীকিষাণ’ এবং পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ অন্যতম। তবে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে বেশ কিছু ট্যাঙ্কার গোয়াদর উপসাগর ও ওমানের রাস আল হাদ্দ সংলগ্ন এলাকায় অবস্থান নিতে বাধ্য হয়েছে।

বর্তমানে মার্কিন বাহিনী গোয়াদর উপসাগর থেকে রাস আল হাদ্দ পর্যন্ত বিস্তৃত জলসীমায় এই অবরোধ কার্যক্রম পরিচালনা করছে। শিপিং পর্যবেক্ষণ সংস্থাগুলোর দাবি, এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে পারস্য উপসাগরের ভেতরে প্রায় দুই হাজার জাহাজ আটকা পড়ে আছে এবং প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও অন্তত ৪০০ জাহাজ। উদ্ভূত পরিস্থিতিতে অনেক জাহাজ নিজেদের অবস্থান ও পরিচয় লুকাতে ভুয়া অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সিগন্যাল ব্যবহার করছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো ২৫টি জাহাজ

আপডেট সময় : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬