ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে আনা হয়েছে। বুধবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থেকে কফিনটি গ্রহণ করেন।

এর আগে গত ৩ এপ্রিল বাহরাইনে নিহত আরেক বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ ঢাকায় আসে। সে সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসে রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকাল মৃত্যুতে শোকের পরিবেশ বিরাজ করছে। সরকার নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬