ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪, মাদক পাচারের অভিযোগ

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার কথা ঘোষণা করে এবং একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে বিশাল অগ্নিগোলকে পরিণত হয়েছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা সাউথকম দাবি করেছে, নিহত চারজনই ‘মাদক সন্ত্রাসী’ ছিল। তবে তাদের দাবির সমর্থনে কোনো প্রমাণ তারা উপস্থাপন করেনি। সাউথকম জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয় এবং তাদের দাবি অনুযায়ী, জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল ও মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

উল্লেখ্য, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ানের আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের হামলায় চলতি সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের আগুনে এশিয়ার অর্থনীতি: হাজার কোটি ডলারের মহাক্ষতি

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪, মাদক পাচারের অভিযোগ

আপডেট সময় : ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬