ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা ইরান যাচ্ছেন। তিনি আগামীকাল ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের ইরানে যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যসহ প্রাণ হারান। নিহত হওয়ার আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজার আয়োজন বারবার পিছিয়ে দেওয়া হয়। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে আলী খামেনির জানাজার পর তাকে সমাহিত করা হবে। কর্তৃপক্ষ আশা করছে, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে। অনুষ্ঠান আয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এছাড়াও ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 























