ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের অনুষ্ঠান থেকে ফেরার পথে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আদিয়াত রহমান নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আদিয়াত স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্র।

আহত শিক্ষার্থীর পরিবার জানায়, দুপুরে বন্ধুদের সাথে বাড়ি ফেরার সময় কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা আদিয়াতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার এক বন্ধুকে মারধর করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গুরুতর আহত আদিয়াতকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের অনুষ্ঠান থেকে ফেরার পথে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৫:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬