লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে এই ড্রোন হামলা পরিচালনা করে। গোষ্ঠীটির দাবি, তাদের ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো হতাহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
রিপোর্টারের নাম 




















