ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে নতুন করে চালানো সিরিজ হামলায় এক শিশুসহ অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির আল-নাফাক সড়কে পুলিশের একটি যান লক্ষ্য করে শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজনের মৃত্যু হয়। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় পৃথক এক বোমা হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির কথা বলা হলেও বাস্তবে ইসরায়েল ক্রমাগত তা লঙ্ঘন করে চলেছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। সাধারণ মানুষের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৪:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬