ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লেবাননের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা

শান্তি আলোচনার প্রচেষ্টার মধ্যেই দক্ষিণ লেবাননের একমাত্র সচল চিকিৎসা কেন্দ্র ‘তেবনিন’ হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় হাসপাতালের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু চিকিৎসা কেন্দ্রই নয়, বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করেও ক্রমাগত বোমাবর্ষণ চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ সংলগ্ন এলাকায় ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়ে পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বসতবাড়ি ও কৃষিজমি গুঁড়িয়ে দিয়ে সেখানে একটি ‘বাফার জোন’ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটনে কূটনৈতিক তৎপরতা চললেও মাঠ পর্যায়ে ইসরায়েলি আগ্রাসন থামছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

লেবাননের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা

আপডেট সময় : ০২:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬