ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

লেবাননের সহায়তায় ৪ কোটি ডলার দিচ্ছে কানাডা

যুদ্ধবিধ্বস্ত লেবাননের সাধারণ মানুষের মানবিক সহায়তায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪ কোটি ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কানাডা। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্থ সরাসরি সরকারি খাতে না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক ফোনালাপে লেবাননের সার্বভৌমত্বের প্রতি তার দেশের অবিচল সমর্থন ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে হ্যালান্ড-বিস্ফোরণ: নকআউটে নরওয়ে, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড

লেবাননের সহায়তায় ৪ কোটি ডলার দিচ্ছে কানাডা

আপডেট সময় : ০২:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬