ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা মাত্র ১০ টাকাকে কেন্দ্র করে আয়েশা খাতুন (৪০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজা তৌহিদ হোসেনের (১৮) বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দুই শিশুর মধ্যে ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বড়রা এই বিবাদে জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে তৌহিদ উত্তেজিত হয়ে তার চাচি আয়েশা খাতুনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৌহিদকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























