ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইন ও শক্তি প্রয়োগের নীতিমালা লঙ্ঘিত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইন ও শক্তি প্রয়োগের নীতিমালা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

গুতেরেস জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি।

মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব স্পষ্ট করে বলেন, এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই। সংকট নিরসনে দৃঢ় সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে ফিরতে হবে এবং যেকোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা

মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইন ও শক্তি প্রয়োগের নীতিমালা লঙ্ঘিত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ১২:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬