ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে সম্ভাব্য পরবর্তী দফার বৈঠকের স্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কূটনৈতি সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তান ও তুরস্কের দুই প্রধান শহর ইসলামাবাদ এবং ইস্তানবুলের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে তেহরান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এবারের আলোচনার মূল কেন্দ্রে থাকতে পারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং এর ব্যবহারের সময়সীমা। যুক্তরাষ্ট্র এই সময়সীমা ২০ বছর করার প্রস্তাব দিলেও ইরান পাঁচ বছরের পক্ষে অবস্থান নিয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণের বিষয়টিও আলোচনার টেবিলে গুরুত্ব পাবে। বিশ্লেষকদের মতে, বেশ কিছু জটিল ইস্যু থাকলেও উভয় পক্ষই একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে।
রিপোর্টারের নাম 




















