দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর অতর্কিত ড্রোন হামলায় অন্তত ১১ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। তবে টাইমস অব ইসরাইল তাদের প্রতিবেদনে ১০ জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করেছে। সোমবার রাতের এই হামলায় ইসরাইলি বাহিনীর ভেতরে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিনত জেবেইল শহরে রাতভর হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং একজনের অবস্থা স্থিতিশীল নয়। বাকি ছয়জন সামান্য আঘাত পেয়েছেন। আহতরা সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, বিনত জেবেইল শহরটি হিজবুল্লাহর একটি শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। গত কয়েক দিন ধরে এই এলাকাটি দখলে নিতে ইসরাইলি বাহিনী ব্যাপক স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে আসছে। কিন্তু হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে দখলদার বাহিনীকে প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
রিপোর্টারের নাম 
























