মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীর দৈনিক ‘কোরিয়ারে ডেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি মন্তব্য করেন যে, মেলোনির সাহসের অভাব রয়েছে।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইতালির সহায়তা প্রদানে মেলোনির অনিচ্ছার কারণেই ট্রাম্প এই ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মেলোনির ওপর অত্যন্ত ক্ষুব্ধ এবং তাকে নিয়ে তার যে ধারণা ছিল তা ভুল প্রমাণিত হয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, তিনি মনে করেছিলেন মেলোনি একজন সাহসী নেত্রী, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সেই বিশ্বাস ভেঙে গেছে। ইরানের সাথে সংঘাতের এই সংকটময় সময়ে মিত্র দেশ ইতালির এমন অবস্থান ওয়াশিংটনকে হতাশ করেছে।
রাজনৈতিকভাবে ট্রাম্প এবং মেলোনি ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও ইরানের যুদ্ধ ইস্যুতে তাদের এই মতপার্থক্য এখন প্রকাশ্যে চলে এলো, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























