ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইতালি, সম্পর্ক তিক্ত

ইতালি সরকার ইসরাইলের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানান, প্রতি পাঁচ বছর পর নবায়ন হওয়া এই চুক্তি বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়েছে, তবে কোন নির্দিষ্ট পরিস্থিতির কথা তিনি উল্লেখ করেননি।

সম্প্রতি ইতালি ও ইসরাইলের মধ্যে সম্পর্ক বেশ উত্তেজনাকর হয়ে উঠেছে। গত সপ্তাহে, লেবাননে জাতিসংঘের ইতালীয় শান্তিরক্ষীদের একটি গাড়িবহরে ইসরাইলি বাহিনী সতর্কতামূলক গুলি ছোঁড়ে, এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি। এই ঘটনার পর ইতালির রোমে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

অন্যদিকে, সোমবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘গাজার মতো আরেকটি উত্তেজনা যেকোনো মূল্যে এড়াতে হবে।’ এর প্রতিবাদে ইসরাইল ইতালির রাষ্ট্রদূতকে তলব করে।

ইউরোপের অন্যান্য দেশও ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি সীমিত বা স্থগিত করেছে। ইতালির বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিল। এছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের গাজা নীতির বিরুদ্ধে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার কারণে মেলোনি সরকারের অবস্থানের প্রতিবাদে ইতালিতে ব্যাপক বিক্ষোভও হয়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-এর তথ্য অনুযায়ী, ইতালি ইসরাইলে অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। তবে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরাইলের মোট অস্ত্র আমদানির মাত্র ১.৩ শতাংশ ইতালি থেকে আসে, যেখানে যুক্তরাষ্ট্র ও জার্মানি এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইতালি, সম্পর্ক তিক্ত

আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬