ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ: এলাকায় চাঞ্চল্য

বাগেরহাটের মোংলা উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক স্বামী তাঁর স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, মারধর ও অর্থ লুটের অভিযোগ এনেছেন। স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থেকেও শেষ পর্যন্ত রেহাই মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫০) ছয় মাস আগে শাহানাজ বেগমকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হন। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিক দাম্পত্য জীবন পরিচালনায় অক্ষমতা দেখা দিলে তাঁর স্ত্রী শাহানাজ বেগম তাঁর ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করতে শুরু করেন। ভুক্তভোগীর অভিযোগ, তাঁর শারীরিক অবস্থার তোয়াক্কা না করে স্ত্রী তাঁকে জোরপূর্বক উত্তেজক ওষুধ সেবনে বাধ্য করতেন, যা তাঁর জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

দেলোয়ার হোসেনের অভিযোগ, গত মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী মোবাইল ফোনে তাঁকে উপজেলা পরিষদের সামনে থেকে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাঁর স্ত্রীকে সহযোগীরা তাঁকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে নির্যাতন করা হয় এবং তাঁর কাছ থেকে নগদ ২৬ হাজার ৭০০ টাকা, একটি স্বর্ণের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগী দেলোয়ার হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত প্রতিকার চেয়েছেন। এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান শাহীন জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ: এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬