দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং সরবরাহ শৃঙ্খলে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি ও কাঁচামাল বাজারে অস্থিরতা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে—এটি এখন অনিবার্য হিসেবে ধরে নিতে হবে।
লি জে মিউং আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি ও কাঁচামাল সরবরাহ শৃঙ্খলে সমস্যা এবং উচ্চ তেলের দাম অব্যাহত থাকবে।
তিনি দ্রুত বিকল্প সরবরাহ পথ তৈরির পাশাপাশি শিল্প খাতে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেন।
প্রেসিডেন্ট আরও বলেন, বিকল্প সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলা, মধ্য ও দীর্ঘমেয়াদি শিল্প পুনর্গঠন এবং প্লাস্টিক-পরবর্তী অর্থনীতিতে রূপান্তরকে জাতীয় কৌশলগত অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে হবে।
রিপোর্টারের নাম 






















