ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দাউদকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, লাশ বাড়ি পৌঁছে দিচ্ছে জামায়াতে ইসলামী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক খাদে উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং নিহতদের লাশ যথাযথভাবে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি আরও জানান, আহতদের চিকিৎসা সহায়তায় স্থানীয়ভাবে সমন্বয় করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন আমার দেশকে বলেন, নিহত সাতজনের লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। দেশের উত্তরাঞ্চল থেকে জীবিকার তাগিদেই কুমিল্লা যাওয়ার পথে তারা নিহত হয়েছেন। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহতদের অভিযোগ, মেঘনা ব্রিজ পার হওয়ার পর চালক হেলপারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন, যার কারণে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

দাউদকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, লাশ বাড়ি পৌঁছে দিচ্ছে জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৭:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬