ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণে পশ্চিমা নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা আসায় রাশিয়ার তেল রপ্তানি আয় গত মার্চ মাসে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এই তথ্য জানিয়েছে।

আইইএ-র প্রতিবেদন অনুযায়ী, গত মাসে তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় হয়েছে ১ হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) ডলার। ফেব্রুয়ারি মাসে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের রপ্তানি দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল থাকলেও মার্চে তা বেড়ে দৈনিক ৭১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মূলত সমুদ্রে ভাসমান তেলবাহী জাহাজগুলো থেকে বিভিন্ন দেশকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তেল কেনার অনুমতি দেওয়ার ফলে রাশিয়ার রপ্তানি আয়ে এই উল্লম্ফন দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা বাড়বে: ইরানের প্রেসিডেন্ট

ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ

আপডেট সময় : ০৩:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬