ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ ভাঙার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, অবরোধ চলাকালীন ইরানের কোনো ‘অ্যাটাক শিপ’ বা আক্রমণকারী জাহাজ যদি নির্ধারিত সীমানার কাছাকাছি আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে। ওয়াশিংটন সময় সোমবার সকাল ১০টা থেকে এই কঠোর অবরোধ কার্যক্রম শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে দাবি করেন, ইরানের নৌবাহিনীর সক্ষমতা ইতিমধ্যে অনেকাংশে ধ্বংস হয়ে গেছে এবং তাদের ১৫৮টি জাহাজ এখন সমুদ্রের তলদেশে। তিনি আরও জানান, ইরানের দ্রুতগামী ছোট জাহাজগুলোকে এতদিন বড় হুমকি মনে না করা হলেও এখন থেকে সেগুলোর ওপর কড়া নজরদারি চালানো হবে। সমুদ্রপথে মাদক ব্যবসায়ীদের নৌকা দমনে মার্কিন বাহিনী যে ধরনের কঠোর পদ্ধতি অবলম্বন করে, ইরানের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নববর্ষের ঐতিহ্য ও চৈত্রসংক্রান্তির তাৎপর্য: বৈশাখে ইলিশের আড়ালে হারিয়ে যাওয়া গ্রামীণ উৎসব

অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬