ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় নিহত প্রবাসীর লাশ ও ক্ষতিপূরণ নিয়ে জালিয়াতির অভিযোগ: স্ত্রীর আর্তনাদ

মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রবাসী সুমন হাওলাদারের পাওনা ও অধিকার আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা আক্তার। সোমবার বিমানবন্দরে স্বামীর মরদেহ গ্রহণ করতে এসে এক সংবাদ সম্মেলনে তিনি তার অসহায়ত্বের কথা তুলে ধরেন।

ফাতেমা অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন তাকে ও তার অনাগত সন্তানকে বঞ্চিত করতে নানা জালিয়াতির আশ্রয় নিচ্ছেন। এমনকি সুমনকে ‘অবিবাহিত’ দেখিয়ে ভুয়া ওয়ারিশ সনদ মালয়েশিয়ায় পাঠানো হয়েছে বলেও তিনি দাবি করেন। স্বামীর রেখে যাওয়া স্বর্ণালঙ্কারও জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তার।

অসহায় এই নারী তার অনাগত সন্তানের নিরাপত্তা এবং স্বামীর প্রাপ্য বীমা ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হাতে ‘কৃষক কার্ড’, বর্নাঢ্য উদ্বোধনে স্বপ্ন দেখছেন কৃষকরা

মালয়েশিয়ায় নিহত প্রবাসীর লাশ ও ক্ষতিপূরণ নিয়ে জালিয়াতির অভিযোগ: স্ত্রীর আর্তনাদ

আপডেট সময় : ১২:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬