ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক: সতর্কবার্তা চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই পরিস্থিতি যাতে আবার সংঘাতের দিকে না যায়, সে জন্য বিশ্ব সম্প্রদায়কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই বলেন, অনেক প্রচেষ্টার পর অর্জিত এই যুদ্ধবিরতি রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো পক্ষ থেকে উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, সংকট নিরসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং বেইজিং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের ওপর জোর দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক: সতর্কবার্তা চীনের

আপডেট সময় : ১২:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬