যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পোপ চতুর্দশ লিও-র পাশে দাঁড়িয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পোপের সাম্প্রতিক বাদানুবাদের পর পোপের নেওয়া ‘নির্ভীক অবস্থান’-এর উচ্চকিত প্রশংসা করেছেন তিনি।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গালিবফ পোপের ভূমিকার প্রশংসা করে বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করে পোপ সত্যের পথে অবিচল থেকেছেন। পোপের এই সাহসী বার্তা বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের জন্য আশার আলো দেখাবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্প পোপের কঠোর সমালোচনা করে তাকে পররাষ্ট্রনীতিতে ‘দুর্বল’ ও ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছিলেন। ট্রাম্পের সেই বক্তব্যের প্রেক্ষাপটে গালিবফ বলেন, যারা অন্যায় দেখেও চুপ থাকে না, পোপের এই অবস্থান তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
রিপোর্টারের নাম 























