ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ট্রাম্পের অবরোধ নীতি ‘রিয়েল এস্টেট’ ব্যবসার মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ: বিশ্লেষক

যুক্তরাষ্ট্রের সাবেক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক ফাইফেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবরোধ কৌশলকে একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ এবং ‘রিয়েল এস্টেট’ ধাঁচের আলোচনা পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফাইফেল জানান, সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকটি ছিল মূলত উভয় পক্ষের অবস্থান বোঝার একটি প্রাথমিক প্রচেষ্টা।

ফাইফেলের মতে, ট্রাম্পের এই কৌশলটি শুধু জাহাজ আটকের সংখ্যার ওপর ভিত্তি করে নয়, বরং বৈশ্বিক বাজারের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প যখন কোনো জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেন, তখন তার অর্থ দাঁড়ায় প্রতিটি জাহাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। এই কৌশলে একটি মাত্র জাহাজ আটকাতে ব্যর্থ হওয়াও পুরো পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প তার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকেই আন্তর্জাতিক কূটনীতি পরিচালনা করছেন। তিনি প্রচলিত কূটনৈতিক রীতির বাইরে গিয়ে অনেকটা রিয়েল এস্টেট চুক্তির মতো সুবিধা আদায়ের চেষ্টা করছেন। তবে এই ধরনের কৌশল দ্রুত ফলাফল দিলেও তা বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

ট্রাম্পের অবরোধ নীতি ‘রিয়েল এস্টেট’ ব্যবসার মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ: বিশ্লেষক

আপডেট সময় : ১২:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬