ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হাঙ্গেরিতে দীর্ঘ অরবানের শাসনের অবসান, বিজয়ী পেইতার মোজোর

হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের রক্ষণশীল ও জাতীয়তাবাদী শাসনের অবসান ঘটেছে। গত রোববারের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে পরাজিত করে বিজয়ের পথে এগিয়ে রয়েছেন পেইতার মোজোর। এই ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশটিতে অরবানের দীর্ঘকালীন রাজনৈতিক আধিপত্যের সমাপ্তি হতে যাচ্ছে।

নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর পেইতার মোজোর তার সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, হাঙ্গেরির মানুষ আজ মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় নিশ্চিত করেছে। তারা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস রচনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী, পেইতারের মধ্য-ডানপন্থি তিসজা পার্টি ১৯৯টি আসনের মধ্যে ১৩৮টি নিশ্চিত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে।

ভিক্টর অরবান রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন, যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার দীর্ঘদিনের টানাপোড়েন ছিল। অন্যদিকে, বিজয়ী পেইতার মোজোর ইইউ এবং ইউক্রেনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের নির্বাচনে রেকর্ড ৭৯.৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা হাঙ্গেরির গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নববর্ষের ঐতিহ্য ও চৈত্রসংক্রান্তির তাৎপর্য: বৈশাখে ইলিশের আড়ালে হারিয়ে যাওয়া গ্রামীণ উৎসব

হাঙ্গেরিতে দীর্ঘ অরবানের শাসনের অবসান, বিজয়ী পেইতার মোজোর

আপডেট সময় : ১২:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬