ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে কড়াকড়ি: ইরানকে ‘অর্থনৈতিক সন্ত্রাসের’ দায়ে অভিযুক্ত করলেন জেডি ভ্যান্স

হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার দায়ে ইরানকে ‘অর্থনীতিনির্ভর সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জন্য অভিযুক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রও এখন কঠোর অবস্থানে থাকবে।

ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে যায়, তবে যুক্তরাষ্ট্রও পাল্টা নীতি গ্রহণ করবে এবং কোনো ইরানি জাহাজকে ওই জলসীমা দিয়ে বের হতে দেওয়া হবে না। তবে সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের মতে, এখন সমঝোতার বিষয়টি সম্পূর্ণ ইরানের ওপর নির্ভর করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে অবশ্যই নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মানতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং একটি কার্যকর যাচাই ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

হরমুজ প্রণালিতে কড়াকড়ি: ইরানকে ‘অর্থনৈতিক সন্ত্রাসের’ দায়ে অভিযুক্ত করলেন জেডি ভ্যান্স

আপডেট সময় : ১২:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬