ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা তেলবাহী ট্যাঙ্কার। ‘রিচ স্টারি’ নামক এই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

শিপিং ডাটা অনুযায়ী, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাত্রা করেছিল। এর আগে জাহাজটি ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা পরীক্ষা করতেই চীন এই পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প প্রশাসনের ঘোষিত নৌ-অবরোধ গত সোমবার থেকে কার্যকর হওয়ার পর এটিই ছিল কোনো নিষিদ্ধ জাহাজের বড় ধরনের চ্যালেঞ্জ। এই ঘটনার ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

আপডেট সময় : ১২:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬