ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির গণমাধ্যমগুলোর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক অভিযানে ইরান বিপর্যস্ত হলেও গণমাধ্যমগুলো এমনভাবে খবর প্রচার করছে যেন ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প গণমাধ্যমগুলোর নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম রাষ্ট্রদ্রোহী আচরণ করছে এবং তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত। মূলত ‘অপারেশন এপিক ফিউরি’র কৌশল ও এর মানবিক প্রভাব নিয়ে গণমাধ্যমের নেতিবাচক বিশ্লেষণেই মার্কিন প্রেসিডেন্ট এমন কঠোর অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

ইরান যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, লাইসেন্স বাতিলের হুমকি

আপডেট সময় : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬